Skip to main content

Ridge Bangla

রোজায় ঈদের কেনাকাটায় ক্লান্তি কমাবেন যেভাবে

রোজার মাসে ঈদের কেনাকাটায় ব্যস্ততা বাড়লেও রোজা রেখে দীর্ঘ সময় বাজারে ঘোরাঘুরি, ভিড় ও গরমে থাকার কারণে ক্লান্তি, মাথা ঘোরা ও পানিশূন্যতার ঝুঁকি তৈরি হতে পারে। তাই স্বাস্থ্য ঠিক রাখতে কিছু বিষয়ে সতর্ক থাকা জরুরি।

তীব্র গরম এড়িয়ে বিকাল বা ইফতারের পর কেনাকাটা করা এবং সম্ভব হলে শীতাতপ নিয়ন্ত্রিত মার্কেটে যাওয়া ভালো। সেহরি ও ইফতারে পর্যাপ্ত পানি, ডাবের পানি, লেবু-পানি, ফল ও আঁশযুক্ত খাবার শরীরকে সতেজ রাখে। কেনাকাটার আগে প্রয়োজনীয় জিনিসের তালিকা করলে অযথা ঘোরাঘুরি কম হয়।

পাশাপাশি ঢিলেঢালা ও হালকা রঙের পোশাক এবং আরামদায়ক জুতা পরা উচিত। অসুস্থতা বা দুর্বলতা অনুভব করলে বিশ্রাম নেওয়া প্রয়োজন। পরিকল্পিতভাবে কেনাকাটা করলে সুস্থ থেকেও ঈদের প্রস্তুতি আনন্দদায়ক করা সম্ভব।

This post was viewed: 60

আরো পড়ুন