Ridge Bangla

রেলপথ মন্ত্রণালয়ের নির্বাহী দায়িত্বও পেলেন ড. শেখ মইনউদ্দিন

প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ড. শেখ মইনউদ্দিন এবার রেলপথ মন্ত্রণালয়ের নির্বাহী দায়িত্ব পেয়েছেন। এতে তিনি প্রতিমন্ত্রী পদমর্যাদায় রেলপথ মন্ত্রণালয়ের কার্যক্রম পরিচালনার দায়িত্ব পালন করবেন।

সোমবার (১৪ জুলাই) মন্ত্রিপরিষদ বিভাগ থেকে জারি করা এক প্রজ্ঞাপনে রুলস অব বিজনেস অনুযায়ী তাঁকে এ দায়িত্ব অর্পণ করা হয়।

এর আগে চলতি বছরের ৫ মার্চ ড. শেখ মইনউদ্দিনকে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের নির্বাহী ক্ষমতা প্রদান করা হয়েছিল। সেই ধারাবাহিকতায় এবার তিনি আরও একটি গুরুত্বপূর্ণ অবকাঠামো উন্নয়ন খাতের দায়িত্বে এলেন।

এই পদায়নের ফলে ড. মইনউদ্দিন এখন সরকারের দুইটি গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের নির্বাহী দায়িত্বে রয়েছেন— সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয় এবং রেলপথ মন্ত্রণালয়। বিশেষ সহকারী হিসেবে তিনি অবকাঠামো উন্নয়নের নীতি নির্ধারণ ও বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলে মনে করা হচ্ছে।

This post was viewed: 51

আরো পড়ুন