Skip to main content

Ridge Bangla

রাশিয়া থেকে ১২১২ জন সৈন্যের মৃতদেহ সংগ্রহ করেছে ইউক্রেন

রাশিয়া থেকে ১,২১২ জন ইউক্রেনীয় সেনার মরদেহ ফেরত পেয়েছে ইউক্রেন। বিপরীতে ইউক্রেন রাশিয়াকে ফিরিয়ে দিয়েছে ২৭টি মৃতদেহ। যুদ্ধবন্দি বিনিময়ের আওতায় এই মরদেহ বিনিময় সম্পন্ন হয়েছে।

সম্প্রতি তুরস্কে অনুষ্ঠিত শান্তি আলোচনার একমাত্র দৃশ্যমান ফলাফল হিসেবে দেখা হচ্ছে এই মরদেহ বিনিময়কে। ইস্তাম্বুলে আয়োজিত আলোচনায় উভয় পক্ষ প্রায় ৬,০০০ মরদেহ, গুরুতর আহত, অসুস্থ বন্দি এবং ২৫ বছরের নিচে থাকা বন্দিদের বিনিময়ে সম্মত হয়েছিল।

শান্তি আলোচনায় অংশ নেওয়া রাশিয়ার প্রধান আলোচক ভ্লাদিমির মেডিনস্কি জানিয়েছেন, বৃহস্পতিবার থেকে গুরুতর আহত বন্দিদের বিনিময় শুরু হবে।

ইউক্রেনের পক্ষ থেকে জানানো হয়েছে, ফেরত পাওয়া সেনাদের মৃতদেহ ডোনেৎস্ক, খারকিভ, খেরসন ও জাপোরিঝঝিয়া অঞ্চল থেকে এসেছে এবং তাদের পরিচয় দ্রুত শনাক্ত করার প্রক্রিয়া চলছে।

এর আগেও উভয় পক্ষের মধ্যে ৭০টির বেশি মৃতদেহ বিনিময় হয়েছিল। সেই সময় রাশিয়া অভিযোগ করেছিল, ইউক্রেন মরদেহ নিতে আগ্রহ দেখায়নি এবং সেগুলো ফ্রিজার ট্রাকে সংরক্ষণ করা ছিল। তবে ইউক্রেন এই অভিযোগকে “তথ্য বিকৃতি” বলে প্রত্যাখ্যান করে।

প্রথম দফার বিনিময় শুরু হয়েছে সোমবার থেকে। এ সময় বহু ইউক্রেনীয় পরিবার সীমান্তে গিয়ে প্রিয়জনদের খোঁজ নিতে দেখা যায়। যদিও ঠিক কতজন বন্দি এ পর্যন্ত বিনিময় হয়েছে, তা এখনো স্পষ্টভাবে জানায়নি কোনো পক্ষ।

This post was viewed: 190

আরো পড়ুন