Ridge Bangla

রাতভর কিয়েভে রাশিয়ার হামলা, নিহত ৮, আহত অর্ধশতাধিক

ইউক্রেনের রাজধানী কিয়েভে রাতভর ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে রাশিয়া। এতে অন্তত ৮ জন নিহত এবং ৮০ জনের বেশি আহত হয়েছেন। হামলার পর শহরের বিভিন্ন স্থানে উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে।

ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কি রাশিয়ার সম্ভাব্য বড় ধরনের হামলার সতর্কবার্তা দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই রাজধানীতে এই আক্রমণ শুরু হয়। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, হামলায় একাধিক আবাসিক ভবন, অবকাঠামো এবং অন্যান্য স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

কিয়েভের সামরিক প্রশাসনের তথ্য অনুযায়ী, রাতভর শহরের বিভিন্ন এলাকায় বিস্ফোরণের শব্দ শোনা যায়। বিমান প্রতিরক্ষা ব্যবস্থা বহু ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভূপাতিত করলেও বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে আঘাত হানে। এতে বহু ভবনে আগুন লাগে এবং ধ্বংসস্তূপের নিচে মানুষ আটকা পড়েন।

জরুরি সেবাকর্মীরা ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে উদ্ধার তৎপরতা চালিয়ে যাচ্ছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং ধ্বংসস্তূপে আরও কেউ আটকা পড়ে আছেন কি না, তা খতিয়ে দেখা হচ্ছে।

সাম্প্রতিক সময়ে রাশিয়া ইউক্রেনজুড়ে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলার মাত্রা বাড়িয়েছে। সর্বশেষ এই হামলাও সেই ধারাবাহিকতার অংশ বলে মনে করা হচ্ছে।

This post was viewed: 2

আরো পড়ুন