Ridge Bangla

রাজশাহীতে আরডিএ পার্ক ও রেস্ট হাউস উদ্বোধন করলেন ভূমিমন্ত্রী

রাজশাহীর পদ্মা আবাসিক এলাকায় রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের নির্মিত আরডিএ পার্ক ও রেস্ট হাউস উদ্বোধন করেছেন ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু। বুধবার দুপুর ১২টায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি পার্কটির উদ্বোধন করেন। উদ্বোধনের পর পার্ক চত্বরে একটি গাছের চারা রোপণও করেন।

পরে ভূমিমন্ত্রী অতিথিদের সঙ্গে নিয়ে নবনির্মিত পার্কের বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন। নগরবাসীর জন্য আধুনিক বিনোদনের সুযোগ ও উন্মুক্ত পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ গ্রহণ করায় তিনি রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষকে স্বাগত জানান।

অনুষ্ঠানে তিনি আশা প্রকাশ করে বলেন, রাজশাহী আরডিএ পার্ক নগরবাসীর বিনোদন, স্বাস্থ্যকর পরিবেশ এবং পারিবারিক অবসর কাটানোর একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে ভূমিকা রাখবে।

রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ সুইটের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রাজশাহী-৩ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী-৫ আসনের সংসদ সদস্য অধ্যাপক নজরুল ইসলাম, রাজশাহী সিটি করপোরেশনের সাবেক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল, রাজশাহী জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এরশাদ আলী ঈশা, রাজশাহী রেঞ্জের ডিআইজি মোহাম্মদ শাহজাহান, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. ফরিদুল ইসলাম, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং ঊর্ধ্বতন কর্মকর্তারা।

This post was viewed: 3

আরো পড়ুন