Ridge Bangla

রাজনৈতিক হয়রানিমূলক’ ১,০০৬টি মামলা প্রত্যাহারের অনুমোদন

ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে বিরোধী দলীয় নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা এক হাজার ছয়টি ‘রাজনৈতিক হয়রানিমূলক’ মামলা প্রত্যাহারের অনুমোদন দিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে জয়লাভের পর বিএনপি সরকার গঠনের পাঁচ দিনের মাথায় এ সিদ্ধান্তের কথা জানানো হলো।

রোববার (২২ ফেব্রুয়ারি) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে বলা হয়, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার শাসনামলে গত ১৭ বছরে বিরোধী দলের নেতাকর্মীদের বিরুদ্ধে দায়ের করা ১,০০৬টি মামলা রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ছিল। এসব মামলা বিরোধী মত দমন ও রাজনৈতিক হয়রানির হাতিয়ার হিসেবে ব্যবহার করা হয়েছে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।

মন্ত্রণালয়ের ভাষ্য অনুযায়ী, দীর্ঘদিন ধরে বিরোধী রাজনৈতিক কর্মসূচি ও মতপ্রকাশকে দমনে এসব মামলা দায়ের করা হয়েছিল। নতুন সরকার দায়িত্ব নেওয়ার পর বিষয়টি পর্যালোচনা করে মামলাগুলো প্রত্যাহারের নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে আইনগত প্রক্রিয়া অনুসরণ করে মামলাগুলো প্রত্যাহারের কার্যক্রম সম্পন্ন করা হবে। ইতোমধ্যে সংশ্লিষ্ট দপ্তরগুলোকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে।

This post was viewed: 12

আরো পড়ুন