Skip to main content

Ridge Bangla

রাজনীতির মাঠেও চমক বিজয়ের

প্রথমবার রাজনীতির মাঠে নেমেই চমক দেখাতে চলেছেন থালাপতি বিজয়। তামিলনাড়ুতে ডিএমকে’কে পিছনে ফেলে অনেকটাই এগিয়ে রয়েছে তার দল টিভিকে। ভারতীয় গণমাধ্যমগুলোর প্রকাশিত সর্বশেষ তথ্য অনুযায়ী, রাজ্যটিতে এ পর্যন্ত ৬৯টি আসনে এগিয়ে আছে দলটি।

বিজয়ের টিভিকে তামিলনাডু রাজ্যের ২৩৪ আসনের মধ্যে ১১৭টিতে এগিয়ে থেকে সংখ্যাগরিষ্ঠতা প্রায় ছুঁয়ে ফেলেছে। টিভিকে নেতা ফেলিক্স জেরাল্ড বলেছেন, অন্য কারও সমর্থন ছাড়াই বিজয় রাজ্য সরকার গড়ার ব্যাপারে নিশ্চিত। এ সময় তিনি দাবি করেন, তামিলনাড়ু রাজ্যের মানুষ পরিবর্তনের পক্ষে।

এখন পর্যন্ত পাওয়া খবরে রাজ্যটির ক্ষমতাসীন দল ডিএমকের অবস্থান তৃতীয়। ২৩৪টি আসনের মধ্যে ৫০টিতে এগিয়ে আছে তারা।

This post was viewed: 26

আরো পড়ুন