Skip to main content

Ridge Bangla

রাজধানী থেকে বিশ্ববিদ্যালয় ছাত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রাজধানীর হাজারীবাগে আনিশা ফেরদৌসী (২২) নামে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকের কম্পিউটার সায়েন্স বিভাগের তৃতীয় বর্ষের এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার (২১ ফেব্রুয়ারি) বিকেলে বাসা থেকে তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক বিকেল সাড়ে ৫টার দিকে তাকে মৃত ঘোষণা করেন।

আনিশার গ্রামের বাড়ি বরিশালের আগৈলঝড়ায়। তিনি হাজারীবাগের টালী অফিস এলাকায় মামার বাসায় থেকে পড়াশোনা করতেন। তার বাবা আব্দুল জলিল রহমান জানান, সিটি কলেজে পড়াকালে সেলিম রানা নামে এক যুবকের সঙ্গে তার সম্পর্ক গড়ে ওঠে এবং তারা গোপনে বিয়ে করেন। সম্প্রতি পরিবার বিষয়টি জানতে পারে। পরে আনিশা জানতে পারেন, সেলিমের আগেই আরেকটি বিয়ে ছিল- এ নিয়ে তাদের মধ্যে পারিবারিক বিরোধ চলছিল। ঘটনার আগের দিন আনিশা এসব বিষয় পরিবারকে জানান।

শনিবার দুপুরে তার বাবা-মা ঢাকায় এসে বাসায় যান। বিকেলে আনিশা ঘরের দরজা বন্ধ করে দিলে দীর্ঘক্ষণ সাড়া না পেয়ে বিকল্প চাবি দিয়ে দরজা খুলে তাকে ফ্যানের সঙ্গে ওড়না পেঁচানো অবস্থায় ঝুলন্ত দেখতে পান। পরে তাকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ জানান, মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে এবং বিষয়টি হাজারীবাগ থানাকে অবহিত করা হয়েছে। পুলিশ ঘটনার তদন্ত করছে।

This post was viewed: 24

আরো পড়ুন