Ridge Bangla

রাজধানীতে প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল, সংঘবদ্ধ চক্রের ৫ সদস্য গ্রেপ্তার

রাজধানীতে প্রেমের ফাঁদে ফেলে ব্ল্যাকমেইল এবং অর্থ আদায়ের অভিযোগে একটি সংঘবদ্ধ চক্রের ৫ সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে ওয়াকিটকি, মোবাইল ফোন এবং নগদ টাকা উদ্ধার করা হয়েছে।

সোমবার (৬ জুলাই) রাজধানীর মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানায় ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম দক্ষিণ বিভাগ।

ডিবি জানায়, চক্রটির এক নারী সদস্য প্রথমে একটি বেসরকারি আর্থিক প্রতিষ্ঠানের এক কর্মকর্তার সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তোলেন। পরে পরিকল্পিতভাবে তাকে খিলগাঁওয়ের একটি ফ্ল্যাটে নিয়ে যাওয়া হয়। সেখানে তাকে মারধর করে আপত্তিকর ভিডিও ধারণ করা হয়।

পরে ওই কর্মকর্তার গুরুত্বপূর্ণ কাগজপত্র ও এটিএম কার্ড ছিনিয়ে নিয়ে ৩ লাখ টাকা চাঁদা দাবি করা হয়। একই সঙ্গে বিকাশ ও উপায়ের মাধ্যমে তার কাছ থেকে ১ লাখ ১০ হাজার টাকা আত্মসাৎ করা হয়।

এ ঘটনায় গত ২২ জুন একটি মামলা দায়েরের পর রাজধানীর বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চক্রটির ৫ সদস্যকে গ্রেপ্তার করে ডিবির সাইবার অ্যান্ড স্পেশাল ক্রাইম দক্ষিণ বিভাগ।

পুলিশ জানিয়েছে, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে রাজধানীর বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।

This post was viewed: 4

আরো পড়ুন