Skip to main content

Ridge Bangla

রাজধানীতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ৬ জন নেতা-কর্মী গ্রেপ্তার

রাজধানীতে গতকাল অনুষ্ঠিত ঝটিকা মিছিলে অংশ নেওয়া কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)।

ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন্স বিভাগের উপকমিশনার মুহাম্মদ তালেবুর রহমান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, রবিবার রাজধানীর বিভিন্ন স্থান থেকে গ্রেপ্তারকৃত নেতাকর্মীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন—ঢাকা মহানগর উত্তর কৃষক লীগের সহসভাপতি মো. মাজহারুল ইসলাম সোহেল ফকির (৩৮), ছাত্রলীগের সক্রিয় কর্মী মো. নাহিদ হাসান শাওন (২৩), গাজীপুর জেলার শ্রীপুর উপজেলা শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মাহবুব আলম ওরফে লিটন ফকির (৪২), চাঁদপুর জেলার যুবলীগের সহসাংগঠনিক সম্পাদক ও শাহরাস্তি উপজেলার যুবলীগ সদস্য মো. নিজাম উদ্দিন কিরন (৪৩), পিরোজপুর জেলার কুমারখালী ইউনিয়ন ছাত্রলীগের সহসভাপতি মো. রিয়াদ মাতুব্বর (৩১) এবং ছাত্রলীগের বরিশাল মহানগর আহ্বায়ক কমিটির সদস্য সিরাজুল ইসলাম রাকিব (২৮)।

ডিবি জানিয়েছে, ঝটিকা মিছিলের আয়োজন ও এতে অংশগ্রহণকারীদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিত করতে রাজধানীর গুরুত্বপূর্ণ সড়ক ও এলাকায় নজরদারি বৃদ্ধি করা হয়েছে।

This post was viewed: 56

আরো পড়ুন