Skip to main content

Ridge Bangla

রাউজানে যুবদল কর্মীকে গুলি করে হত্যা

চট্টগ্রামের রাউজান উপজেলায় দুর্বৃত্তদের গুলিতে মৃত্যু হয়েছে যুবদল কর্মী মুহাম্মদ আবদুল মজিদের। বুধবার (২৫ ফেব্রুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে উপজেলার পূর্ব গুজরা ইউনিয়নের অলি মিয়ার হাট এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত যুবদল কর্মী মজিদ স্থানীয় সংসদ সদস্য গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর অনুসারী হিসেবে পরিচিত ছিলেন। তিনি এলাকায় রাজনৈতিক কর্মকাণ্ডেও সক্রিয় ছিলেন।

রাউজান থানার ওসি সাজেদুল ইসলাম জানান, সন্ধ্যার দিকে মজিদের সঙ্গে স্থানীয় কয়েকজনের মধ্যে কথা কাটাকাটির ঘটনা ঘটে। এর কিছু সময় পর দুর্বৃত্তরা এসে একটি মুদি দোকানে বসা মজিদকে লক্ষ্য করে গুলি চালায়। আহত অবস্থায় মজিদ ঘটনাস্থলেই মারা যান।

ওসি জানান, প্রাথমিকভাবে দেখা যাচ্ছে, এই হত্যাকাণ্ডে জড়িত ব্যক্তিরা ওই এলাকারই বাসিন্দা। তাদের শনাক্ত ও গ্রেপ্তারের জন্য পুলিশ অভিযান চালাচ্ছে। নিহতের রাজনৈতিক পরিচয় বিষয়ে কিছুটা অস্পষ্টতা থাকলেও স্থানীয়রা মনে করছেন, ঘটনাটি রাজনৈতিক বিদ্বেষের সঙ্গে জড়িত।

This post was viewed: 35

আরো পড়ুন