রংপুরের মিঠাপুকুর উপজেলায় পরিবেশবিধি লঙ্ঘন করে পরিচালিত অবৈধ ইটভাটার বিরুদ্ধে যৌথ অভিযানে চার মালিককে মোট ১৫ লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। মঙ্গলবার (৮ এপ্রিল) সকাল থেকে বিকেল পর্যন্ত ভগবতীপুর ও রামপুরা এলাকায় র্যাব-১৩, জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের সমন্বয়ে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
র্যাব-১৩-এর পক্ষ থেকে জানানো হয়, অভিযানে লাইসেন্সবিহীন ইটভাটা পরিচালনা, নিষিদ্ধ এলাকায় স্থাপন, পরিবেশ ছাড়পত্র ছাড়া কার্যক্রম চালানো এবং অতিরিক্ত ধোঁয়া ও বিষাক্ত গ্যাস নির্গমনের অভিযোগ প্রমাণিত হয়। এসব অপরাধে চার মালিকের বিরুদ্ধে জরিমানা করা হয়।
জরিমানাপ্রাপ্তদের মধ্যে রয়েছেন রবিউল প্রামানিক (আর আর ব্রিকস) ৫ লাখ টাকা, নাজমুল ইসলাম (এল কেএস ব্রিকস) ২ লাখ ৫০ হাজার টাকা, সাজেদুল ইসলাম ৪ লাখ টাকা এবং রবিউল ইসলাম ৪ লাখ টাকা।
This post was viewed: 14