Skip to main content

Ridge Bangla

যাত্রাবাড়ীতে ছুরিকাঘাতে মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু

রাজধানীর যাত্রাবাড়ী এলাকায় ছুরিকাঘাতে এক কিশোর মাদরাসা শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। রোববার (১৫ ফেব্রুয়ারি) রাতে কাজলা স্কুলের গলি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মাহিম মিয়া (১৫) কিশোরগঞ্জ সদর উপজেলার বাসিন্দা দ্বীন ইসলামের ছেলে। মাহিম রাজধানীর কাজলা এলাকায় একটি স্থানীয় মাদরাসার হেফজ বিভাগে অধ্যয়নরত ছিলেন।

স্বজনদের বরাত দিয়ে জানা যায়, রাত আনুমানিক ১০টার দিকে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে পালিয়ে যায়। গুরুতর অবস্থায় তাকে উদ্ধার করে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়।

হাসপাতালে নেওয়ার পর চিকিৎসকরা রাত সাড়ে ১১টার দিকে মাহিমকে মৃত ঘোষণা করেন। ঘটনার পেছনের কারণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. ফারুক মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট থানাকে বিষয়টি অবহিত করা হয়েছে।

This post was viewed: 22

আরো পড়ুন