Skip to main content

Ridge Bangla

মোহাম্মদপুরে র‍্যাবের অভিযানে পেট্রোল বোমা–ককটেল উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুরে পরিত্যক্ত অবস্থায় পেট্রোল বোমা, ককটেলসহ বিপুল পরিমাণ বিস্ফোরক সামগ্রী উদ্ধার করেছে র‍্যাব–২ ও র‍্যাব হেডকোয়ার্টার্সের ইন্টেলিজেন্স উইং। সোমবার (১ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে টাউনহল সংলগ্ন লালমাটিয়ার ত্রিকোণ পার্ক এলাকায় অভিযানে এসব উদ্ধার করা হয়। পরে বিস্ফোরকগুলো নিষ্ক্রিয় করতে র্যাবের বোম ডিসপোজাল ইউনিটকে খবর দেওয়া হয়।

র‍্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে যৌথ অভিযানে ঝোপের ভেতর লুকিয়ে রাখা ৭টি পেট্রোল বোমা, ৪টি ককটেল, ৭০০ গ্রাম গানপাউডার, ৫০০ গ্রাম স্প্লিন্টার ও তারকাটা, ৪টি টেপ রোল এবং ৭০০ মিলিলিটার পেট্রোল উদ্ধার করা হয়। উদ্ধার হওয়া সামগ্রী ব্যবহার করে আরও ২০–২৫টি ককটেল প্রস্তুত করা সম্ভব ছিল বলে ধারণা করছেন কর্মকর্তারা।

র‍্যাব–২ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. শামসুল ইসলাম জানান, উদ্ধার হওয়া বিস্ফোরক সামগ্রীগুলো অতি ঝুঁকিপূর্ণ। প্রাথমিক ধারণা, দুর্বৃত্তরা জেনেভা ক্যাম্প ও আশপাশের এলাকায় নাশকতা চালানোর উদ্দেশ্যে এসব সরঞ্জাম সংগ্রহ করে পার্কের ভেতর লুকিয়ে রেখেছিল। সেগুলো কারা, কীভাবে সেখানে নিয়ে এসেছে তা খতিয়ে দেখা হচ্ছে।

This post was viewed: 72

আরো পড়ুন