Ridge Bangla

মেডিকেল কলেজের দাবিতে ফেনীর ৪ এমপির অনশনের হুঁশিয়ারি

ফেনী জেলায় দ্রুত একটি সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবিতে জাতীয় সংসদে অনশনের হুঁশিয়ারি দিয়েছেন জেলার চার সংসদ সদস্য। দাবি পূরণ না হলে তারা সংসদের দক্ষিণ প্লাজায় আমরণ অনশন কর্মসূচিতে বসবেন বলে সাফ জানিয়ে দিয়েছেন।

মঙ্গলবার (৯ জুন) বাজেট অধিবেশনের দ্বিতীয় দিনে সংসদ নেতার দৃষ্টি আকর্ষণ করে এই আলটিমেটাম দেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহেনা আক্তার রানু।

বাজেট অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে রেহেনা আক্তার রানু ক্ষোভ প্রকাশ করে বলেন, ফেনী জেলা থেকে চারজন সংসদ সদস্য এবং একজন মন্ত্রী থাকা সত্ত্বেও জনগণের দীর্ঘদিনের এই দাবিটি এখনো অপূরণীয় রয়ে গেছে। অতীতে জেলাটিতে একটি বেসরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হলেও রাজনৈতিক প্রতিহিংসার কারণে তা টিকিয়ে রাখা যায়নি। ফলে ফেনী বরাবরই উন্নয়ন ও স্থায়ী শিক্ষাপ্রতিষ্ঠান গড়ার ক্ষেত্রে পিছিয়ে পড়েছে।

এমতাবস্থায়, সরকারের ঘোষিত প্রতিশ্রুতি দ্রুত বাস্তবায়নের ওপর জোর দিয়ে তিনি বলেন, ফেনীতে অনতিবিলম্বে একটি সরকারি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা করতে হবে। এই দাবি আদায়ে দৃশ্যমান কোনো অগ্রগতি না হলে ফেনীর চারজন সংসদ সদস্য একজোট হয়ে সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় আমরণ অনশনে যাওয়ার সতর্কবার্তা দেন তিনি।

This post was viewed: 5

আরো পড়ুন