Ridge Bangla

মুগদায় বিষপানে অষ্টম শ্রেণির ছাত্রীর মৃত্যু

রাজধানীর মুগদা এলাকায় বিষপানে মরিয়ম আক্তার সুবর্ণা (১৫) নামে অষ্টম শ্রেণির এক ছাত্রীর মৃত্যু হয়েছে। পরিবারের দাবি, পারিবারিক একটি বিষয়কে কেন্দ্র করে তিনি বিষপান করেন।

শনিবার (৪ জুলাই) সকালে মুগদা থানাধীন একটি বাসায় এ ঘটনা ঘটে। পরে অচেতন অবস্থায় তাকে উদ্ধার করে মুগদা জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় বিকেল ৩টা ৩০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

মুগদা থানার উপ-পরিদর্শক (এসআই) মারুফ কামাল জানান, খবর পেয়ে পুলিশ হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে। আইনি প্রক্রিয়া শেষে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটের দিকে ময়নাতদন্তের জন্য মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়।

তিনি আরও জানান, স্বজনদের ভাষ্য অনুযায়ী পারিবারিক একটি বিষয়কে কেন্দ্র করে মরিয়ম বিষপান করেন। তবে ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পরই মৃত্যুর প্রকৃত কারণ নিশ্চিত হওয়া যাবে।

মরিয়মের বাড়ি নোয়াখালীর কবিরহাট উপজেলার নরসিংহপুর গ্রামে। তিনি মো. মামুনের মেয়ে। বর্তমানে পরিবারের সঙ্গে মুগদার একটি ভাড়া বাসায় বসবাস করতেন।

This post was viewed: 1

আরো পড়ুন