Ridge Bangla

মিয়ানমারে ৫ বছরে গৃহযুদ্ধে নিহত ১ লাখের বেশি মানুষ

মিয়ানমারে সামরিক অভ্যুত্থানের পর শুরু হওয়া গৃহযুদ্ধে গত ৫ বছরে ১ লাখের বেশি মানুষের মৃত্যু হয়েছে। সংঘাত পর্যবেক্ষণকারী সংস্থা আর্মড কনফ্লিক্ট লোকেশন অ্যান্ড ইভেন্ট ডাটা বা এসিএলইডির সর্বশেষ প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

প্রতিবেদনে বলা হয়েছে, ২০২১ সালে অং সান সু চির নির্বাচিত সরকারকে সামরিক বাহিনী উৎখাত করার পর থেকেই দেশজুড়ে সংঘাত ক্রমেই বিস্তৃত হয়েছে। সামরিক জান্তা বাহিনীর সঙ্গে বিভিন্ন জাতিগত সশস্ত্র সংগঠন এবং প্রতিরোধ গোষ্ঠীর সংঘর্ষে হাজার হাজার বেসামরিক নাগরিকও প্রাণ হারিয়েছেন।

এসিএলইডির হিসাব অনুযায়ী, অভ্যুত্থানের পর থেকে এখন পর্যন্ত অন্তত ১ লাখ ১১৪ জন নিহত হয়েছেন। সংস্থাটি গণমাধ্যমে প্রকাশিত তথ্য বিশ্লেষণ করে এই পরিসংখ্যান তৈরি করেছে।

তবে সংঘাতে প্রাণহানির কোনো আনুষ্ঠানিক পরিসংখ্যান কখনো প্রকাশ করেনি মিয়ানমারের জান্তা সরকার। ফলে প্রকৃত মৃতের সংখ্যা আরও বেশি হতে পারে বলে মনে করছেন বিশ্লেষকেরা।

This post was viewed: 2

আরো পড়ুন