Ridge Bangla

মালয়েশিয়া ও চীন সফরের উদ্দেশ্যে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী তারেক রহমান

সরকার গঠনের পর প্রথমবারের মতো মালয়েশিয়া ও চীন সফরের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রোববার (২১ জুন) দুপুর ২টা ৪৫ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তিনি ঢাকা ত্যাগ করেন।

সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান। এছাড়া সফরসঙ্গী হিসেবে রয়েছেন মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য, প্রধানমন্ত্রীর উপদেষ্টা, সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা ও ব্যক্তিগত কর্মকর্তারা।

সফরসূচি অনুযায়ী, রোববার সন্ধ্যায় মালয়েশিয়ার কুয়ালালামপুরে পৌঁছাবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরদিন ২২ জুন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে তার আনুষ্ঠানিক বৈঠক অনুষ্ঠিত হবে।

বৈঠকে শ্রমবাজার চালু, আসিয়ান-এর সদস্যপদ প্রাপ্তি ও মুক্ত বাণিজ্য চুক্তির বিষয়গুলো গুরুত্ব পাবে। এছাড়া সংস্কৃতি বিনিময়সহ কয়েকটি চুক্তি সই হওয়ার সম্ভাবনা রয়েছে।

মালয়েশিয়া সফর শেষে ২৩ জুন সরাসরি চীনের দালিয়ানে যাবেন প্রধানমন্ত্রী। সেখানে তিনি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের অনুষ্ঠানে অংশ নেবেন। সফরকালে কয়েকজন বিশ্বনেতার সঙ্গে তার বৈঠক হতে পারে।

এরপর ২৫ জুন চীনের প্রধানমন্ত্রীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নেবেন তারেক রহমান। ওই সফরে ১৩টি সমঝোতা স্মারক ও ৪টি চুক্তি সই হওয়ার কথা রয়েছে।

সফর শেষে ২৬ জুন রাতে প্রধানমন্ত্রী তারেক রহমানের দেশে ফেরার কথা রয়েছে।

This post was viewed: 2

আরো পড়ুন