Ridge Bangla

মালয়েশিয়ার সাবাহতে ৭.১ মাত্রার ভূমিকম্প অনুভূত

মালয়েশিয়ার বোর্নিও দ্বীপের সাবাহ অঙ্গরাজ্যের উপকূলে রিখটার স্কেলে ৭.১ মাত্রার শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। স্থানীয় সময় সোমবার (২৩ ফেব্রুয়ারি) রাত ১২টা ৫৭ মিনিটে এই কম্পন অনুভূত হয়।

মার্কিন ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির কেন্দ্রস্থল ছিল সাবাহ অঙ্গরাজ্যের রাজধানী কোটা কিনাবলু থেকে প্রায় ১০০ কিলোমিটার উত্তর-পূর্বে। ভূপৃষ্ঠ থেকে এর গভীরতা ছিল ৬১৯.৮ কিলোমিটার।

মার্কিন সুনামি সতর্কীকরণ কেন্দ্রও কোনো ধরনের সতর্কতা জারি করেনি। তারা বলেছে, গভীর সমুদ্রতলে কম্পন হওয়ায় সুনামির কোনো আশঙ্কা নেই। এদিকে ভূমিকম্পের কিছু সময় পরেই বোর্নিও দ্বীপের নিকটবর্তী এলাকায় থাইল্যান্ডে স্থানীয় সময় ভোরে ৬.৫ মাত্রার একটি শক্তিশালী ভূমিকম্প অনুভূত হয়েছে।

বোর্নিও দ্বীপটি তিনটি দেশের মধ্যে বিভক্ত- ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এবং ব্রুনেই। সাবাহ অঙ্গরাজ্য মূলত মালয়েশিয়ার অংশ, যেখানে এই কম্পনের কেন্দ্রবিন্দু ছিল। স্থানীয় কর্তৃপক্ষ এখন পর্যন্ত বড় ধরনের ক্ষয়ক্ষতির কোনো খবর জানাননি, তবে জরুরি সেবা ও নিরাপত্তা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

This post was viewed: 16

আরো পড়ুন