Ridge Bangla

মালদ্বীপে স্কুবা ডাইভিং দুর্ঘটনায় নিহত ৫ ইতালীয় পর্যটক

মালদ্বীপের গভীর সমুদ্রে স্কুবা ডাইভিং করতে গিয়ে মর্মান্তিক দুর্ঘটনায় পাঁচ ইতালীয় পর্যটকের মৃত্যু হয়েছে। পানির নিচের গুহা অনুসন্ধানের সময় তারা নিখোঁজ হন। বৈরী আবহাওয়ার কারণে উদ্ধার অভিযানও কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার মালদ্বীপের ভাভু আটুল এলাকায় এ দুর্ঘটনা ঘটে। ইতালির পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, নিহতরা সমুদ্রের প্রায় ৫০ থেকে ৬০ মিটার গভীরে ডাইভ দিয়ে পানির নিচের একটি গুহা অনুসন্ধান করছিলেন। এ সময় তারা দুর্ঘটনার শিকার হন।

মালদ্বীপের সামরিক বাহিনী জানিয়েছে, গভীর পানির নিচের একটি গুহা থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। বাকি চারজনও একই এলাকায় অবস্থান করছেন বলে ধারণা করা হচ্ছে। তাদের উদ্ধারে বিশেষ ডুবুরি দল ও আধুনিক সরঞ্জাম ব্যবহার করা হচ্ছে।

পুলিশ জানিয়েছে, রাজধানী মালে থেকে প্রায় ১০০ কিলোমিটার দক্ষিণের ওই এলাকায় দুর্ঘটনার দিন আবহাওয়া ছিল অত্যন্ত প্রতিকূল। সমুদ্র উত্তাল থাকায় আগেই সতর্কতা জারি করা হয়েছিল।

ইতালির জেনুয়া বিশ্ববিদ্যালয় জানিয়েছে, নিহতদের মধ্যে বিশ্ববিদ্যালয়ের এক সামুদ্রিক জীববিজ্ঞানের অধ্যাপক, তার মেয়ে এবং দুই তরুণ গবেষক ছিলেন।

This post was viewed: 3

আরো পড়ুন