Skip to main content

Ridge Bangla

মার্চে দেশজুড়ে তাপপ্রবাহ ও কালবৈশাখীর সম্ভাবনা

চলতি মার্চ মাসে দেশে ১ থেকে ২টি মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। পাশাপাশি কালবৈশাখী ঝড়ের আভাসও রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

রোববার (১ মার্চ) আবহাওয়া অধিদপ্তর থেকে প্রকাশিত মাসিক পূর্বাভাসে জানানো হয়েছে, মার্চ মাসে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় বা নিম্নচাপ সৃষ্টি হওয়ার কোনো পূর্বাভাস নেই।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, মার্চ মাসের শেষের দিকে দেশের পশ্চিম ও দক্ষিণ-পশ্চিমাঞ্চলের উপর দিয়ে ১-২টি তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এগুলো হবে মৃদু (৩৬–৩৭.৯° সে. প্রতি) থেকে মাঝারি (৩৮–৩৯.৯° সে. প্রতি) তাপমাত্রার। দিন ও রাতের তাপমাত্রা ক্রমেই বৃদ্ধি পাবে এবং স্বাভাবিকের তুলনায় বেশি থাকবে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এ ধরনের তাপপ্রবাহের সময় মানুষের শারীরিক সচেতনতা জরুরি। পর্যাপ্ত পানি পান করা, ঘন বস্ত্র পরিহার এবং বাইরে থাকাকালীন সূর্যের সরাসরি আলো এড়ানো জরুরি। বিশেষ করে শিশু, বৃদ্ধ ও দীর্ঘসময় বাইরের কাজে নিয়োজিত ব্যক্তিদের জন্য সতর্কতা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

This post was viewed: 36

আরো পড়ুন