Skip to main content

Ridge Bangla

মার্কিন সাবমেরিনের হামলায় ডুবল ইরানি যুদ্ধজাহাজ, নিহত ৮৭ জন

ভারত মহাসাগরে মার্কিন সামরিক বাহিনীর সাবমেরিন হামলায় ইরানের একটি যুদ্ধজাহাজ ডুবে গেছে। এ ঘটনায় অন্তত ৮৭ জনের মরদেহ উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র। আরও বহু নৌসদস্য নিখোঁজ রয়েছেন। বুধবার সংঘটিত এ ঘটনার পর আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি নতুন করে উত্তেজনাপূর্ণ হয়ে উঠেছে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ পেন্টাগনে এক সংবাদ সম্মেলনে ইরানি জাহাজে হামলার তথ্য নিশ্চিত করেন। ফরাসি বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে বলা হয়েছে, শ্রীলঙ্কার উপ-পররাষ্ট্রমন্ত্রী স্থানীয় একটি টেলিভিশন চ্যানেলকে জানিয়েছেন, মার্কিন সাবমেরিনের আঘাতে ডুবে যাওয়া জাহাজে অন্তত ৮৭ জন নিহত হয়েছেন।

শ্রীলঙ্কার নৌবাহিনীর এক মুখপাত্র জানান, নথি অনুযায়ী জাহাজটিতে প্রায় ১৮০ জন আরোহী ছিলেন। এখন পর্যন্ত ৩২ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। দেশটির নৌবাহিনী জানিয়েছে, ইরানের নৌবাহিনীর ‘আইরিস ডেনা’ জাহাজ থেকে জরুরি সংকেত পাওয়ার পরই তারা উদ্ধার অভিযান শুরু করে।

উপ-পররাষ্ট্রমন্ত্রীর দেওয়া তথ্য অনুযায়ী, প্রায় ১০০ জন এখনও নিখোঁজ রয়েছেন। হিসাব অনুযায়ী, অন্তত ৬৮ জনের খোঁজ এখনো পাওয়া যায়নি। উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে এবং ভারত মহাসাগরের বিস্তীর্ণ এলাকায় তল্লাশি চালানো হচ্ছে।

This post was viewed: 56

আরো পড়ুন