Ridge Bangla

মাদারীপুরে কিশোরীকে ধর্ষণের মামলায় যুবকের ১৪ বছর কারাদণ্ড

মাদারীপুরের রাজৈর উপজেলায় এক কিশোরীকে অপহরণ করে ধর্ষণের অভিযোগে নাফিজ মোল্লা নামে এক যুবককে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানা অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।

বুধবার দুপুরে মাদারীপুর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক এ এস এম শহীদুল্লাহ কায়সার এ রায় ঘোষণা করেন। আদালতের রায়ের পর আসামিকে জেলহাজতে পাঠানো হয়েছে।

নাফিজ মোল্লা রাজৈর উপজেলার পূর্বকান্দি শাখারপাড় গ্রামের মতিয়ার মোল্লার ছেলে। ২০২৩ সালের ২১ মার্চ ভোরে নবম শ্রেণির ১৫ বছর বয়সী ওই শিক্ষার্থী প্রাইভেট পড়তে যাওয়ার পথে নাফিজ ও তার সহযোগীদের হাতে অপহৃত হন। পরে অজ্ঞাত স্থানে নিয়ে তাকে ধর্ষণ করা হয় বলে অভিযোগ।

পুলিশ অভিযান চালিয়ে কিশোরীকে উদ্ধার করে এবং প্রধান আসামি নাফিজ মোল্লাকে গ্রেফতার করে। ভুক্তভোগীর মা বাদী হয়ে রাজৈর থানায় অপহরণ ও ধর্ষণ মামলা দায়ের করেন।

মামলার রায়ের বিষয়ে মাদারীপুর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর শরীফ মো সাইফুল কবীর জানান, এই রায়ে মামলার বাদী ন্যায়বিচার পেয়েছেন। বাদীপক্ষ এবং রাষ্ট্রপক্ষ উভয়ই রায়ে সন্তুষ্ট।

This post was viewed: 3

আরো পড়ুন