Ridge Bangla

মাদকবিরোধী অভিযানে যৌথ বাহিনীর হাতে আটক ১৫

গাজীপুরের টঙ্গীর আলোচিত হাজীর মাজার বস্তি এলাকায় গভীর রাতে মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শেষ খবর পাওয়া পর্যন্ত অভিযানে বস্তির বিভিন্ন স্থানে তল্লাশি চালিয়ে অন্তত ১৫ জনকে আটক করা হয়েছে।

রোববার (১৫ মার্চ) রাত প্রায় পৌনে ১২টার দিকে গাজীপুর মেট্রোপলিটন পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদারের নেতৃত্বে অভিযান শুরু হয়। এতে গাজীপুর মেট্রোপলিটন পুলিশের পাশাপাশি অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও অংশ নেন।

স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে হাজীর মাজার বস্তি এলাকায় হেরোইন, ইয়াবা, ফেনসিডিল ও গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদক কেনাবেচার অভিযোগ রয়েছে। স্থানীয়দের দাবি, একটি সংঘবদ্ধ চক্র এই ব্যবসা পরিচালনা করে। এখান থেকেই গাজীপুর, টঙ্গী ও রাজধানীর বিভিন্ন এলাকায় মাদক সরবরাহ করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানান, মাদক নিয়ন্ত্রণে কঠোর পদক্ষেপের অংশ হিসেবেই এই অভিযান পরিচালনা করা হচ্ছে। আটক হওয়া ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হবে।

This post was viewed: 16

আরো পড়ুন