Skip to main content

Ridge Bangla

মাত্র ২৩ বছরে মারা গেছেন মার্কিন অভিনেত্রী ইসাবেল টেট

মার্কিন অভিনেত্রী ইসাবেল টেট মাত্র ২৩ বছর বয়সে মারা গেছেন। ১৯ অক্টোবর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। ইসাবেল ‘৯-১-১: ন্যাশভিল’ টিভি সিরিজের পাইলট পর্বে অভিনয়ের মাধ্যমে দর্শকমহলে পরিচিতি পান।

মার্কিন গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে, অভিনেত্রী বিরল ধরনের স্নায়বিক রোগ চারকোট-মেরি-টুথে আক্রান্ত ছিলেন, যা তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়। ম্যাকক্রে এজেন্সির কর্ণধার কিম ম্যাকক্রে জানান, “আমরা গভীর শোকাহত। ইসাবেলকে কিশোর বয়স থেকে চিনি। সম্প্রতি সে অভিনয়ে ফিরেছিল। তার প্রথম অডিশনেই সুযোগ পেয়েছিল সিরিজ ‘৯-১-১: ন্যাশভিল’-এ, এবং সে দুর্দান্ত সময় কাটিয়েছিল।”

ছোটবেলা থেকেই মডেলিং ও অভিনয়ে প্রবল আগ্রহ ছিল ইসাবেলের। ‘৯-১-১: ন্যাশভিল’-এর পাইলট পর্বে অভিনয় তার প্রথম বড় সুযোগ ছিল, যা জুনে শুটিং হয় এবং ৬ অক্টোবর সম্প্রচারিত হয়।

ইসাবেলের পরিবারে মা ক্যাটরিনা, সৎবাবা বিষ্ণু জয়মোহন, বাবা জন ড্যানিয়েল এবং বোন ড্যানিয়েলা রয়েছেন। ইসাবেল যুক্তরাষ্ট্রের মিডল টেনেসি স্টেট ইউনিভার্সিটি থেকে ব্যবসায় বিভাগে স্নাতক ডিগ্রি অর্জন করেছেন।

অভিনেত্রীর মৃত্যুর পর পরিবার অনুরোধ করেছেন, তার স্মরণে ফুলের পরিবর্তে চারকোট-মেরি-টুথ অ্যাসোসিয়েশনকে অনুদান দেওয়ার জন্য।

This post was viewed: 101

আরো পড়ুন