Skip to main content

Ridge Bangla

মাইন বিস্ফোরণে উড়ে গেল যুবকের পা

পুঁতে রাখা মাইন বিস্ফোরণে এক রোহিঙ্গা যুবকের বাঁ পায়ের গোড়ালি উড়ে গেছে। এ সময় গুরুতর জখম হয়েছে তার ডান পায়ের হাঁটুর নিচের অংশ।

কক্সবাজারের উখিয়ার বালুখালী সীমান্তে শুক্রবার (১০ এপ্রিল) সকাল সাড়ে ১০টার দিকে উখিয়া ব্যাটালিয়ন ৬৪ বিজিবির অধীনস্থ বালুখালী এলাকায় ঘটনাটি ঘটে।

বিস্ফোরণে গুরুতর আহত হন রোহিঙ্গা যুবক মো. সাদেক (২৫)। তিনি উখিয়ার রোহিঙ্গা ক্যাম্প-১০, ব্লক-এফ/১৩-এর বাসিন্দা।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, বালুখালী সীমান্তের বিআরএম-২১ পয়েন্টের দক্ষিণ দিকে ও মাস্টার কাঠি পোস্টের উত্তর-সংলগ্ন ‘নারিকেল বাগান’ এলাকায় এই বিস্ফোরণ ঘটে। এলাকাটি শূন্যরেখা থেকে প্রায় ১৫০ মিটার মিয়ানমারের অভ্যন্তরে অবস্থিত।

সেখানে হঠাৎ একটি ল্যান্ডমাইন বিস্ফোরিত হলে ঘটনাস্থলেই সাদেকের বাঁ পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে যায় এবং ডান পা মারাত্মকভাবে জখম হয়।

পরে উন্নত চিকিৎসার জন্য স্থানীয়দের সহায়তায় তাকে দ্রুত উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে পাঠানো হয়।

This post was viewed: 47

আরো পড়ুন