Ridge Bangla

মসজিদ কমিটি গঠন নিয়ে ঝিনাইদহে সংঘর্ষ, আহত ১২

ঝিনাইদহের শৈলকুপা উপজেলার একটি মসজিদের পরিচালনা কমিটি গঠনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে অন্তত ১২ জন আহত হয়েছেন। আহতদের মধ্যে ৫ জনকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

শনিবার (৪ জুলাই) রাত ৮টার দিকে উপজেলার উত্তর মির্জাপুর গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয়দের ভাষ্য, উত্তর মির্জাপুর গ্রামের জামে মসজিদের পরিচালনা কমিটি গঠন নিয়ে বেশ কিছুদিন ধরে দুই পক্ষের মধ্যে বিরোধ চলছিল। এ নিয়ে শনিবার রাতে উভয় পক্ষের লোকজনের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়। পরে তা সংঘর্ষে রূপ নেয়। এতে বয়স্ক মুসল্লিসহ অন্তত ১২ জন আহত হন।

আহতদের মধ্যে ৫ জনকে শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। অন্যদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা বলেন, মসজিদ পরিচালনা কমিটি গঠন নিয়ে দুই পক্ষের সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তিনি জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে ওই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

This post was viewed: 2

আরো পড়ুন