প্রধানমন্ত্রী তারেক রহমান আগামীকাল শনিবার (২৩ মে) ময়মনসিংহের ত্রিশাল সফরে যাচ্ছেন। সফরকালে তিনি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করবেন।
জেলা প্রশাসন ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রী সকাল ৯টায় ঢাকা থেকে সড়কপথে ত্রিশালের উদ্দেশে যাত্রা শুরু করবেন। দুপুরে তিনি একটি খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন। পরে বিকেল ৩টায় ত্রিশালের নজরুল অ্যাকাডেমি মাঠে নজরুল জন্মজয়ন্তী অনুষ্ঠানের উদ্বোধন করবেন।
এছাড়া বিকেলে তিনি ময়মনসিংহ জেলা বিএনপির নেতাদের সঙ্গে সাংগঠনিক বৈঠকে অংশ নেবেন। সবশেষে সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে তার।
প্রধানমন্ত্রীর সফরকে কেন্দ্র করে জেলা প্রশাসন ইতোমধ্যে সব প্রস্তুতি সম্পন্ন করেছে। তিন দিনব্যাপী নজরুল জন্মজয়ন্তী উদযাপনকে ঘিরে ত্রিশালে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে।
This post was viewed: 8