Skip to main content

Ridge Bangla

ময়মনসিংহ সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রধানমন্ত্রী তারেক রহমান আজ শনিবার (২৩ মে) দিনব্যাপী সরকারি সফরে ময়মনসিংহে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর প্রেস উইং সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

প্রেস উইং জানায়, সফরকালে তিনি একাধিক উন্নয়ন ও সাংগঠনিক কর্মসূচিতে অংশ নেবেন। এর মধ্যে রয়েছে খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তীর জাতীয় অনুষ্ঠান উদ্বোধন এবং স্থানীয় বিএনপির সাংগঠনিক সভা।

সূত্র অনুযায়ী, সকাল ৯টায় ঢাকার ত্রিশালের উদ্দেশে সড়কপথে রওনা হবেন প্রধানমন্ত্রী। সকাল সাড়ে ১০টায় তিনি ত্রিশালে পৌঁছাবেন। এরপর দুপুর ১২টায় ত্রিশালের বালর ইউনিয়নের ধরার খাল পুনঃখনন প্রকল্পের উদ্বোধন করবেন।

দুপুর ২টায় তিনি ত্রিশাল নজরুল ডাকবাংলোতে বিরতি নেবেন। বিকেল ৩টায় জাতীয় কবি কাজী নজরুল ইসলামের জন্মজয়ন্তী উপলক্ষে আয়োজিত তিন দিনব্যাপী জাতীয় অনুষ্ঠানের উদ্বোধন করবেন নজরুল মঞ্চে।

বিকেল ৫টায় নজরুল অডিটরিয়ামে ময়মনসিংহ উত্তর ও দক্ষিণ জেলা এবং মহানগর বিএনপির যৌথ সাংগঠনিক সভায় অংশ নেবেন তিনি। সভা শেষে সন্ধ্যা সাড়ে ৬টায় ঢাকার উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

This post was viewed: 27

আরো পড়ুন