Skip to main content

Ridge Bangla

মধ্যপ্রাচ্যে ২০ মার্চ সম্ভাব্য ঈদ, বাংলাদেশে ২১ মার্চ হতে পারে

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোতে এবার পবিত্র ঈদুল ফিতর আগামী ২০ মার্চ (শুক্রবার) উদ্যাপিত হতে পারে বলে জানিয়েছে জ্যোতির্বিজ্ঞানীরা। এমিরেটস অ্যাস্ট্রোনমি সোসাইটির চেয়ারম্যান ইব্রাহিম আল জারওয়ান জানিয়েছেন, এবার আরব দেশগুলোতে রমজান মাস ৩০ দিন পূর্ণ হওয়ার সম্ভাবনা বেশি।

আকাশবিজ্ঞানের তথ্য অনুযায়ী, আগামী বুধবার (১৮ মার্চ) আরব বিশ্বের আকাশে শাওয়াল মাসের চাঁদ দেখা যাওয়ার সম্ভাবনা কম। এর ফলে শুক্রবারই সেখানে ঈদ হওয়ার সম্ভাবনা প্রবল। সৌদি আরবের সুপ্রিম কোর্ট বুধবার সন্ধ্যায় নাগরিকদের চাঁদ দেখার আহ্বান জানিয়েছে। যদি ওই দিনে চাঁদ দেখা যায়, তাহলে বৃহস্পতিবার (১৯ মার্চ) সেখানে ঈদ হবে, অন্যথায় শুক্রবার (২০ মার্চ) উদ্যাপন হবে।

ভৌগোলিক নিয়ম অনুযায়ী, বাংলাদেশে সাধারণত মধ্যপ্রাচ্যের এক দিন পর ঈদ উদ্যাপিত হয়। তাই এ বছর বাংলাদেশে ঈদুল ফিতর হওয়ার সম্ভাবনা বেশি আগামী ২১ মার্চ (শনিবার)। তবে বিষয়টি চূড়ান্ত হবে জাতীয় চাঁদ দেখা কমিটির সিদ্ধান্তের ওপর। কমিটি আগামী বৃহস্পতিবার (১৯ মার্চ) রমজানের ২৯তম দিনে বৈঠক করবে। সেই দিন সন্ধ্যায় যদি বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায়, তাহলে শুক্রবার (২০ মার্চ) ঈদ হবে। চাঁদ না দেখা গেলে রমজান ৩০ দিন পূর্ণ হবে এবং শনিবার (২১ মার্চ) সারা দেশে পবিত্র ঈদুল ফিতর উদ্যাপিত হবে।

This post was viewed: 48

আরো পড়ুন