Skip to main content

Ridge Bangla

মতপ্রকাশের স্বাধীনতার জন্যই জুলাই: বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান

গণমাধ্যমের স্বাধীনতা একটি সুস্থ ও কার্যকর গণতন্ত্রের অন্যতম প্রধান শর্ত বলে মন্তব্য করেছেন সংসদের বিরোধীদলীয় নেতা এবং বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর আমির ডা. শফিকুর রহমান।

বৃহস্পতিবার (১৯ ফেব্রুয়ারি) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে তিনি এ মন্তব্য করেন। পোস্টে তিনি বলেন, মতপ্রকাশের স্বাধীনতার প্রশ্নে জুলাই মাস একটি তাৎপর্যপূর্ণ অধ্যায় হিসেবে বিবেচিত। দীর্ঘ ১৭ বছরের শাসনামলে ফ্যাসিবাদী দমন-পীড়নের শিকার হয়েছে বর্তমান সরকারি দলসহ বিভিন্ন রাজনৈতিক শক্তি।

ডা. শফিকুর রহমান উল্লেখ করেন, অতীতে স্বাধীনভাবে মত প্রকাশের সুযোগ সীমিত থাকায় গণতান্ত্রিক পরিবেশ ক্ষতিগ্রস্ত হয়েছে। ফলে রাজনৈতিক ভিন্নমতকে দমন করার সংস্কৃতি গণতন্ত্রের বিকাশে অন্তরায় হয়ে দাঁড়িয়েছে। তিনি বলেন, ভবিষ্যতে এমন পরিস্থিতির পুনরাবৃত্তি দেশবাসী আর দেখতে চায় না।

গণমাধ্যমের স্বাধীনতাকে গণতন্ত্রের ভিত্তি হিসেবে উল্লেখ করে তিনি বলেন, একটি শক্তিশালী রাষ্ট্র গঠনের জন্য মতপ্রকাশের অবাধ সুযোগ নিশ্চিত করা জরুরি। রাজনৈতিক অঙ্গনে ভিন্নমতকে দমন না করে তা গ্রহণ করার মানসিকতা গড়ে তোলার আহ্বান জানান তিনি।

This post was viewed: 34

আরো পড়ুন