Ridge Bangla

মঙ্গলবার রাজধানীতে বিক্ষোভ সমাবেশ করবে ১১ দলীয় জোট

গণহত্যার বিচারে ধীরগতি, আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং নেতাকর্মীদের ওপর হামলার অভিযোগ তুলে রাজধানীতে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে ১১ দলীয় জোট।

মঙ্গলবার (২৩ জুন) বিকাল ৫টায় রাজধানীর বিজয় নগরে এই সমাবেশ অনুষ্ঠিত হবে। একই সঙ্গে জুলাই গণঅভ্যুত্থানবর্ষ ঘিরে নতুন কর্মসূচিও ঘোষণা করবে জোটটি।

একই দাবিতে আগামী ৪ জুলাই জেলা শহরগুলোতেও সমাবেশের ডাক দেওয়া হয়েছে।

মঙ্গলবার সকালে রাজধানীর মগবাজারে বৈঠক শেষে সংবাদ সম্মেলনে এসব কর্মসূচি ঘোষণা করেন ১১ দলের সমন্বয়ক হামিদুর রহমান আজাদ।

এ সময় তিনি অভিযোগ করেন, ক্ষমতা টিকিয়ে রাখতে সার্বভৌমত্ব বিকিয়ে দেওয়ার অতীত প্রবণতা বিএনপির মধ্যে দেখা যাচ্ছে। জুলাই হত্যার বিচার কার্যক্রম দুর্বল ও ধীরগতির হওয়ায় বিচার পাওয়া নিয়ে জাতির মধ্যে সন্দেহ তৈরি হয়েছে।

তার দাবি, এরই মধ্যে ফ্যাসিবাদ ফিরে আসার প্রবণতা দেখা যাচ্ছে। সরকার নিজেদের সংশোধন না করলে চলমান আন্দোলন আরও জোরদার করার হুঁশিয়ারিও দেন তিনি।

হামিদুর রহমান আজাদ আরও বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে সরকার পুরোপুরি ব্যর্থ হয়েছে। এভাবে চলতে থাকলে জনগণই সরকারের বিষয়ে সিদ্ধান্ত নেবে।

This post was viewed: 3

আরো পড়ুন