Skip to main content

Ridge Bangla

ভোটগ্রহণ চলাকালীন চার দফায় ভোটের হার পাঠানোর নির্দেশ ইসির

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ভোটগ্রহণের দিন চার দফায় ভোটের হার (শতকরা) পাঠানোর নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। বুধবার (১১ ফেব্রুয়ারি) ইসি সচিবালয়ের সিনিয়র সহকারী সচিব মো. শহিদুল ইসলাম স্বাক্ষরিত এক চিঠিতে এই নির্দেশনা দেওয়া হয়েছে।

নির্দেশনায় বলা হয়েছে, ১২ ফেব্রুয়ারি ভোটগ্রহণ চলাকালীন ভোটকেন্দ্র থেকে সকাল ১০টা, দুপুর ১২টা, দুপুর ২টা এবং সর্বশেষ ভোটগ্রহণ শেষে মোট চারবার ভোটের হার সংগ্রহ করতে হবে। প্রতিটি কেন্দ্র থেকে প্রাপ্ত তথ্য সহকারী রিটার্নিং অফিসারের কার্যালয়ে এন্ট্রি করা হবে এবং রিটার্নিং অফিসার, সহকারী রিটার্নিং অফিসার ও কপোত ড্যাশবোর্ডের মাধ্যমে পর্যবেক্ষণ করা যাবে।

প্রতিটি কেন্দ্রের ভোটের সংখ্যা সংগ্রহের সময় নিশ্চিত করতে হবে যে গণনা শুরু থেকে রিপোর্টিং পর্যন্ত সব ব্যালটের সঠিক হিসাব ধরা হয়েছে। এই তথ্য নির্বাচন কমিশন ও প্রধান উপদেষ্টার কার্যালয় থেকেও সরাসরি পর্যবেক্ষণ করা হবে।

চিঠিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সতর্ক করে বলা হয়েছে যে প্রদত্ত ভোটের তথ্য সঠিক সময়ে এবং যথাযথভাবে এন্ট্রি করা বাধ্যতামূলক। এছাড়া ভোটগ্রহণের সময় শুদ্ধ তথ্য সরবরাহ ও মনিটরিং নিশ্চিত করতে সকল নির্বাচন কর্মকর্তা ও ডাটা এন্ট্রি অপারেটরের প্রতি প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানানো হয়েছে।

This post was viewed: 29

আরো পড়ুন