Ridge Bangla

ভারত সফরের পর নারীর মস্তিষ্কে মিলল ৩৮টি পরজীবী!

ভারত সফর শেষে দেশে ফিরে এক ব্রিটিশ নারীর মস্তিষ্কে ৩৮টি পরজীবীর উপস্থিতি শনাক্ত করেছেন চিকিৎসকেরা। দীর্ঘদিন ধরে অসুস্থ থাকার পর পরীক্ষায় এই বিরল সংক্রমণের বিষয়টি ধরা পড়ে। ঘটনাটি সম্প্রতি একটি চিকিৎসাবিষয়ক সাময়িকীতে প্রকাশিত হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, ৪২ বছর বয়সী ব্রিটিশ গণমাধ্যমকর্মী লোরি ডেনম্যান ভারত ভ্রমণ শেষে দেশে ফিরে নানা শারীরিক সমস্যায় ভুগতে শুরু করেন। একপর্যায়ে শৌচাগারে যাওয়ার সময় তিনি প্রায় ১ মিটার লম্বা একটি ফিতাকৃমি দেখতে পান। এরপর চিকিৎসকের শরণাপন্ন হলে বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে তাঁর শরীরে পরজীবী সংক্রমণের বিষয়টি নিশ্চিত হয়।

চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, মস্তিষ্কের স্ক্যানে ৩৮টি পরজীবীর অস্তিত্ব ধরা পড়ে। এসব পরজীবী মস্তিষ্কে সংক্রমণ ঘটিয়ে খিঁচুনি, মাথাব্যথা, বিভ্রান্তি ও স্নায়বিক জটিলতার কারণ হতে পারে।

পরবর্তীতে লোরি ডেনম্যানকে পরজীবীনাশক ওষুধ এবং প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হয়। চিকিৎসার পর তাঁর শারীরিক অবস্থার উন্নতি হয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, অপর্যাপ্তভাবে রান্না করা খাবার বা দূষিত খাদ্য ও পানীয় গ্রহণের মাধ্যমে এ ধরনের পরজীবী মানুষের শরীরে প্রবেশ করতে পারে। বিদেশ ভ্রমণের সময় নিরাপদ খাদ্য ও বিশুদ্ধ পানি গ্রহণ এবং স্বাস্থ্যবিধি মেনে চলার পরামর্শ দিয়েছেন তারা।

This post was viewed: 2

আরো পড়ুন