Skip to main content

Ridge Bangla

বিশ্বমঞ্চে ‘তাণ্ডব’: এবার শাকিব খান ঝড় তুলবেন আমেরিকা-ইউরোপেও

ঈদুল আজহায় মুক্তিপ্রাপ্ত শাকিব খান অভিনীত ছবি ‘তাণ্ডব’ বর্তমানে বাংলাদেশের প্রেক্ষাগৃহগুলোতে দর্শকপ্রিয়তার শীর্ষে। ছয়টি মুক্তিপ্রাপ্ত সিনেমার মধ্যে ব্যবসায়িক সাফল্য এবং দর্শক সাড়া—দুই দিক থেকেই এগিয়ে রয়েছে ছবিটি। এবার দেশের সীমানা ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনে প্রবেশ করতে যাচ্ছে ‘তাণ্ডব’।

যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপের ৬০টিরও বেশি হলে মুক্তি পেতে যাচ্ছে এই ছবি। আন্তর্জাতিক পরিবেশনার দায়িত্বে রয়েছে রাজ হামিদ ও রুবনা রশীদ খানের প্রযোজনা সংস্থা। তারা জানান, “শাকিব খানের ছবি মানেই বিশাল স্কেল। প্রবাসে তার জনপ্রিয়তা তুঙ্গে। সেই চাহিদার কথা বিবেচনায় রেখে আমরা একযোগে আমেরিকা, ইউরোপ ও কানাডার হলে ‘তাণ্ডব’ মুক্তি দিচ্ছি।”

প্রবাসী দর্শকদের আগ্রহ তুঙ্গে—এমনটাই জানাচ্ছেন রাজ হামিদ। “আমরা যেসব এলাকায় মুক্তি দিচ্ছি, সেখানে অগ্রিম টিকিট বিক্রিও বেশ ভালো,” বলেন তিনি।

নির্মাতা রায়হান রাফী বলেন, “তাণ্ডব পুরোপুরি একটি পয়সা উসুল বিনোদনমূলক সিনেমা। দর্শক হলে গিয়ে যেসব চমক দেখবেন, সেগুলো এখনই প্রকাশ করছি না। ছবিটি দর্শক দারুণভাবে গ্রহণ করেছে, সেটাই অগ্রিম টিকিট বিক্রি প্রমাণ করে।”

চলচ্চিত্র বিশ্লেষকদের মতে, ‘তুফান’ ও ‘সুড়ঙ্গ’-এর পর ‘তাণ্ডব’ শাকিব খানকে আন্তর্জাতিক সাফল্যের নতুন এক ধাপে পৌঁছে দিতে পারে। দেশজ জয়যাত্রার পর এবার শুরু হলো এই ছবির বিশ্বব্যাপী অভিযান।

This post was viewed: 74

আরো পড়ুন