Skip to main content

Ridge Bangla

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কমেছে

বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম কিছুটা কমেছে বলে জানিয়েছে আন্তর্জাতিক বাজার বিশ্লেষকরা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সঙ্গে ইরান ইস্যুতে যুদ্ধবিরতি ও আলোচনার সম্ভাবনা তৈরি হওয়ায় বাজারে সরবরাহ সংকটের শঙ্কা কিছুটা হ্রাস পেয়েছে।

বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, মঙ্গলবার (১৪ এপ্রিল) দুপুর ১টা ১৪ মিনিটে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের দাম ১ দশমিক ৭০ ডলার বা ১ দশমিক ৭১ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৭ দশমিক ৬৬ ডলারে নেমে আসে। একই সময়ে যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) ক্রুডের দাম ২ দশমিক ৯৭ ডলার বা প্রায় ৩ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৬ দশমিক ১১ ডলারে দাঁড়ায়।

এর আগে দিন শুরুর দিকে মার্কিন সামরিক বাহিনী ইরানের কিছু বন্দরে অবরোধ আরোপের পর তেলের দাম উল্লেখযোগ্যভাবে বেড়ে যায়। তবে পরে আলোচনার সম্ভাবনার খবরে বাজারে কিছুটা স্থিতিশীলতা ফিরে আসে। মধ্যপ্রাচ্যের চলমান উত্তেজনা এখনো সম্পূর্ণভাবে নিরসন হয়নি। ফলে পরিস্থিতি আবারও অস্থিতিশীল হলে তেলের দামে বড় ধরনের উত্থান দেখা দিতে পারে।

This post was viewed: 14

আরো পড়ুন