Skip to main content

Ridge Bangla

বিশ্বকাপ খেলতে শ্রীলঙ্কায় পৌঁছেছে পাকিস্তান দল

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট করার সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান। গতকাল সরকারের অনুমতি পাওয়ার পর আজ বিশ্বকাপ খেলতে শ্রীলঙ্কায় পাড়ি জমিয়েছেন বাবর আজম-সালমান আলী আগারা।

পাকিস্তান ক্রিকেট দল সোমবার (২ ফেব্রুয়ারি) কলম্বো পৌঁছেছে এবং আগামী ৪ ফেব্রুয়ারি কলম্বোর সিংহলী স্পোর্টস ক্লাব গ্রাউন্ডে আয়ারল্যান্ডের বিপক্ষে একমাত্র প্রস্তুতি ম্যাচ খেলবে।

পাকিস্তান ৭ ফেব্রুয়ারি নেদারল্যান্ডসের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে। তাদের গ্রুপে নেদারল্যান্ডস ছাড়াও যুক্তরাষ্ট্র, নামিবিয়া ও ভারত রয়েছে। তবে ভারতের বিপক্ষে ম্যাচে অংশ না নেওয়ার ঘোষণা দিয়েছে পাকিস্তান।

ভারত সফরে যেতে বাংলাদেশ দলের অসম্মতি এবং এর পরিপ্রেক্ষিতে আইসিসির সিদ্ধান্তে বাংলাদেশকে বাদ দিয়ে স্কটল্যান্ডকে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে পাকিস্তান সরকার ঘোষণা দিয়েছে যে, পাকিস্তান দল ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিলেও ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে গ্রুপ পর্বের ম্যাচে মাঠে নামবে না।

This post was viewed: 67

আরো পড়ুন