Ridge Bangla

বিমানবন্দরে অবতরণ করে জুতা খুলে মাটি স্পর্শ করলেন তারেক রহমান

দীর্ঘ ১৭ বছরের নির্বাসনের পর দেশে ফিরেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৃহস্পতিবার (২৫ ডিসেম্বর) বেলা পৌনে ১২টায় তাকে বহনকারী বাংলাদেশ এয়ারলাইন্সের বোয়িং ৭৮৭-৮ ড্রিমলাইনার ফ্লাইট নং বিজি-২০২ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

বিমানবন্দরেই তারেক রহমানকে স্বাগত জানানো হয়। গোলাপের মালা দিয়ে বরণ করেন তার শাশুড়ি সৈয়দা ইকবাল মান্দ বানু। বিমানে তার সঙ্গে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান ও কন্যা ব্যারিস্টার জাইমা রহমান। দলের প্রায় ৫০ নেতাকর্মীও একই ফ্লাইটে দেশে এসেছেন। তারেক রহমানের আগমনকে ঘিরে বিমানবন্দর ও আশপাশের এলাকায় কড়া নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। সেনাবাহিনী, পুলিশ ও র্যাবসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী সতর্ক অবস্থানে ছিল।

কুড়িল বিশ্বরোড মোড় থেকে পূর্বাচলমুখী ৩০০ ফিট সড়কের উত্তর অংশে ৪৮ ফুট বাই ৩৬ ফুট আয়তনের একটি বিশাল মঞ্চ নির্মাণ করা হয়েছে। সেখানে বিএনপি নেতাকর্মী ও সমর্থকরা আগের রাত থেকেই অবস্থান নিয়েছেন। ব্যানার, পতাকা, তোরণ ও আলোকসজ্জায় সজ্জিত মঞ্চে তার আগমনের মুহূর্তে মানুষ উত্তেজনায় মুখরিত। পুলিশ ও সেনাবাহিনী মঞ্চ ও আশপাশে তৎপর রয়েছে, যাতে নিরাপত্তা ঝুঁকিমুক্ত থাকে।

এর আগে সকাল ৯টা ৫৫ মিনিটে সিলেটের ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে ফ্লাইটটি। প্রায় এক ঘণ্টার গ্রাউন্ড টার্নঅ্যারাউন্ড শেষে সকাল ১১টা ৪ মিনিটে ঢাকার উদ্দেশে রওনা হয়। বুধবার রাত সোয়া ১২টায় লন্ডনের হিথ্রো বিমানবন্দর থেকে ঢাকার উদ্দেশে রওনা দেন তিনি।

This post was viewed: 28

আরো পড়ুন