Ridge Bangla

বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর পিএসকে গুলি করে হত্যা

ভারতের পশ্চিমবঙ্গে নির্বাচনী উত্তাপের মধ্যেই আবারও রাজনৈতিক সহিংসতার ঘটনা ঘটেছে। কলকাতার নিকটবর্তী উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রাম এলাকায় গুলিতে নিহত হয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত সহকারী চন্দ্রনাথ রথ।

বুধবার (৬ মে) রাতে দোহারিয়া এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয় সূত্র ও পুলিশকে উদ্ধৃত করে ভারতীয় গণমাধ্যম জানায়, অজ্ঞাত দুর্বৃত্তরা তার গাড়ি লক্ষ্য করে পরপর গুলি ছোড়ে। এতে গাড়িতে থাকা চন্দ্রনাথ রথ ও চালক বুদ্ধদেব বেরা গুরুতর আহত হন।

পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক চন্দ্রনাথ রথকে মৃত ঘোষণা করেন। তার মাথায় একাধিক গুলি লাগে বলে জানা গেছে।

প্রাথমিকভাবে জানা গেছে, হামলাকারীরা আগে থেকেই গাড়িটির পিছু নিয়েছিল এবং নির্দিষ্ট স্থানে পৌঁছালে অতর্কিতভাবে গুলি চালায়। ঘটনার পর পুরো এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

বিজেপি সূত্রে দাবি করা হয়েছে, নিহত চন্দ্রনাথ রথ নির্বাচনী প্রচারণা ও সাংগঠনিক কাজে যুক্ত ছিলেন। একই সঙ্গে আহত চালকও ওই দলের নির্বাচনী টিমের সঙ্গে যুক্ত ছিলেন বলে জানা যায়।

This post was viewed: 4

আরো পড়ুন