Skip to main content

Ridge Bangla

বিএনপি সরকারের মেয়াদেই জুলাই জাতীয় সনদ বাস্তবায়ন হবে, বললেন রাশেদ খাঁন

স্বাক্ষরিত জুলাই জাতীয় সনদ এবং জুলাই গণহত্যার বিচার বিএনপি সরকারের মেয়াদেই বাস্তবায়ন করা হবে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী মো. রাশেদ খাঁন। একই সঙ্গে তিনি অভিযোগ করেন, জুলাই সনদ ও জুলাই গণহত্যার বিচার নিয়ে বিরোধী দলগুলো বিভ্রান্তি ছড়াচ্ছে।

শুক্রবার ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার বাসুদেবপুর গ্রামে জুলাই শহীদ ইঞ্জিনিয়ার রাকিবুল ইসলামের কবর জিয়ারত শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

মো. রাশেদ খাঁন বলেন, জুলাই গণঅভ্যুত্থানের মাস্টারমাইন্ড আমাদের জুলাই শহীদেরা। জুলাই সনদ ও জুলাই গণহত্যার বিচার নিয়ে বিরোধী দলগুলো বিভ্রান্তি ছড়াচ্ছে।

তিনি আরও বলেন, আমাদের মানবিক প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বিএনপি সরকারের আমলেই জুলাই গণহত্যার বিচার বাস্তবায়ন করা হবে।

প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী বলেন, নির্বাচনের মাধ্যমে প্রমাণ হয়েছে গণঅভ্যুত্থানের কৃতিত্ব কারা পেয়েছে। তার ভাষ্য, গণঅভ্যুত্থানে বিএনপির সাংগঠনিক শক্তি মাঠে সক্রিয় ছিল এবং বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা জীবন দিয়েছেন। এ কারণেই জনগণ নির্বাচনে বিএনপিকে নির্বাচিত করেছে বলে তিনি দাবি করেন।

This post was viewed: 2

আরো পড়ুন