Skip to main content

Ridge Bangla

বিএনপি সংবিধান সংস্কার শপথ না নেওয়ায় মন্ত্রীপরিষদে যাবেন না এনসিপির এমপিরা

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর নতুন মন্ত্রিসভায় শপথ অনুষ্ঠান উপলক্ষে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) নির্বাচিত সংসদ সদস্যরা উপস্থিত থাকবেন না। কারণ, বিএনপির সংসদ সদস্যরা সংবিধান সংস্কার পরিষদের শপথ নেননি।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) এনসিপির ভেরিফায়েড ফেসবুক পেজে প্রকাশিত একটি পোস্টে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। পোস্টে ফটোকার্ডে লেখা ছিল, ‘বিএনপি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেওয়ায় মন্ত্রীপরিষদের শপথ অনুষ্ঠানে উপস্থিত থাকবে না এনসিপির নির্বাচিত সংসদ সদস্যরা’।

সকাল পৌনে ১১টার দিকে বিএনপির নবনির্বাচিত এমপিরা সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণ করেছেন। তবে সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ করেননি।

এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানান, “আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য নির্বাচিত হইনি এবং সংবিধানে এটি এখনো ধার্য হয়নি। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে তা সংবিধানে অন্তর্ভুক্ত করতে হবে এবং সদস্যদের শপথ নেওয়ার বিধান করতে হবে। সংবিধানের তৃতীয় তফসিলে এ সংক্রান্ত ফরম আসার পরই শপথ প্রক্রিয়া শুরু হবে। আমরা সংবিধান মেনে চলছি এবং ভবিষ্যতেও তা চালিয়ে যাব।”

তিনি আরও বলেন, “মাননীয় চেয়ারম্যানের নির্দেশে ও তাঁর উপস্থিতিতে দলীয় সিদ্ধান্ত সকল সদস্যদের জানানো হয়েছে।”

This post was viewed: 35

আরো পড়ুন