Skip to main content

Ridge Bangla

বিএনপি শপথ না নিলে সংবিধান সংস্কার পরিষদের শপথ নেবে না জামায়াত: ডা. তাহের

বাংলাদেশ জামায়াতে ইসলামী–এর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের জানিয়েছেন, বিএনপির নবনির্বাচিত সংসদ সদস্যরা (এমপি) সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ গ্রহণ না করলে জামায়াতের এমপিরাও কোনো ধরনের শপথ নেবেন না।

মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি) সকালে গণমাধ্যমকে দেওয়া এক প্রতিক্রিয়ায় তিনি বলেন, দুপুর ১২টায় জামায়াতসহ ১১ দলীয় জোটের নবনির্বাচিত সংসদ সদস্যদের শপথ অনুষ্ঠানের সময় নির্ধারিত রয়েছে এবং তারা সংসদ ভবনে উপস্থিত থাকবেন। তবে বিএনপি যদি সংবিধান সংস্কার পরিষদের শপথ না নেয়, তাহলে জামায়াতের এমপিরাও শপথ গ্রহণ থেকে বিরত থাকবেন। তাদের মতে, প্রয়োজনীয় সংস্কার ছাড়া সংসদ কার্যকর হতে পারে না।

এর আগে একই দিন সকালে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের নবনির্বাচিত সংসদ সদস্যরা সংসদ সদস্য হিসেবে শপথ নিলেও সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে শপথ নেননি। দলটির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ জানান, সংবিধানে এ ধরনের পরিষদের কোনো বিধান না থাকায় তারা শপথ গ্রহণ থেকে বিরত রয়েছেন। এ সময় বিএনপি চেয়ারম্যান তারেক রহমানসহ নবনির্বাচিত এমপিরা উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

This post was viewed: 39

আরো পড়ুন