Ridge Bangla

বিএনপি জুলাই সনদকে শ্রদ্ধা করে: আইনমন্ত্রী

বিএনপি জুলাই জাতীয় সনদকে শ্রদ্ধা করে এবং সনদের আলোকে দেশ পরিচালনার পথে এগিয়ে যেতে চায় বলে জানিয়েছেন আইন, বিচার ও সংসদবিষয়ক মন্ত্রী মো. আসাদুজ্জামান। সোমবার (১৬ মার্চ) দুপুরে কুষ্টিয়ার খোকসা উপজেলার মোড়াগাছা-হাশিমপুর খাল খনন কর্মসূচির উদ্বোধন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

আইনমন্ত্রী বলেন, এনসিপির কিছু নেতা গণভোট নিয়ে যে বক্তব্য দিচ্ছেন, তা সম্পূর্ণভাবে না বুঝেই দেওয়া হচ্ছে। “তারা বিষয়টি আংশিক বুঝেছেন। এ বিষয়ে আমরা জাতীয় সংসদে বিস্তারিত জবাব দেব,” উল্লেখ করেন তিনি। তিনি আরও বলেন, বিএনপি জুলাই সনদের প্রতি শ্রদ্ধাশীল এবং সেই সনদের নীতিমালার আলোকে পথ চলতে চায়। ইমোশন ও আইনের সমন্বয় করেই সরকার সিদ্ধান্ত নিতে চায় বলেও জানান তিনি।

মামলা জটের বিষয়ে মন্ত্রী বলেন, এ সমস্যা সমাধানে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে মতামতের ভিত্তিতে প্রয়োজনীয় সিদ্ধান্ত নেওয়া হবে। এ সময় তিনি আরও বলেন, বিএনপি নেতৃত্বাধীন সরকার দেশের নদী ও খাল পুনরুদ্ধারে গুরুত্ব দিচ্ছে। পরিকল্পনা অনুযায়ী প্রায় ২০ হাজার কিলোমিটার নদী ও খাল খনন এবং অবৈধ দখলদার উচ্ছেদে কার্যক্রম হাতে নেওয়া হবে বলে জানান তিনি।

This post was viewed: 15

আরো পড়ুন