মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির প্রেক্ষাপটে বাহরাইন থেকে ২৮২ জন বাংলাদেশি নাগরিক দেশে ফিরছেন। শুক্রবার (২০ মার্চ) সকালে একটি বিশেষ চার্টার্ড ফ্লাইটে তারা ঢাকার উদ্দেশ্যে যাত্রা শুরু করেন। ফ্লাইটটি বাহরাইন থেকে দাম্মাম হয়ে ঢাকায় পৌঁছাবে।
মানামাস্থ বাংলাদেশ দূতাবাস জানিয়েছে, বাংলাদেশ দূতাবাসের উদ্যোগে গালফ এয়ারলাইন্সের এই বিশেষ ফ্লাইটটি আজ সকাল ৯টায় ২৮২ জন যাত্রী নিয়ে রওনা হয়। ফ্লাইটটি দাম্মাম হয়ে ঢাকায় পৌঁছাবে।
ফ্লাইটে যাত্রার আগে বাহরাইনে অবস্থানরত প্রবাসীদের সঙ্গে মানামার গোল্ডেন টিউলিপ হোটেলে মতবিনিময় করেন দেশটির বাংলাদেশ রাষ্ট্রদূত মো. রইস হাসান সরোয়ার। তিনি তাদের নিরাপদ যাত্রা কামনা করেন। এ সময় তিনি বিশেষ ফ্লাইট পরিচালনায় সহযোগিতার জন্য গালফ এয়ারলাইন্স কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।
This post was viewed: 34