Skip to main content

Ridge Bangla

বায়ুদূষণে আজ শীর্ষে জাকার্তা, ঢাকার অবস্থান ৩২তম

বিশ্বের দূষিত বায়ুর শহরগুলোর তালিকায় আজ শীর্ষ অবস্থানে রয়েছে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা। অন্যদিকে বাংলাদেশের রাজধানী ঢাকা রয়েছে ৩২তম স্থানে। আজ ঢাকার বায়ুমান সূচক ৭৩, যা ‘সহনীয়’ পর্যায়ে রয়েছে।

রোববার (২ আগস্ট) সকাল সাড়ে ৮টায় সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী ওয়েবসাইট আইকিউ এয়ারের প্রকাশিত তথ্যে এ চিত্র উঠে আসে।

তালিকা অনুযায়ী, জাকার্তার বায়ুমান সূচক ১৭৪। দ্বিতীয় অবস্থানে রয়েছে গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের রাজধানী কিনশাসা, যার স্কোর ১৫৮। তৃতীয় স্থানে থাকা আরব আমিরাতের দুবাইয়ের স্কোর ১৫৪। চতুর্থ অবস্থানে রয়েছে বাহরাইনের মানামা, যার স্কোর ১৪৫। পঞ্চম স্থানে থাকা পাকিস্তানের লাহোরের স্কোর ১৩২।

বিশ্বের বিভিন্ন শহরের তাৎক্ষণিক বায়ুমান পর্যবেক্ষণ করে সূচক প্রকাশ করে সুইজারল্যান্ডভিত্তিক প্রতিষ্ঠান আইকিউ এয়ার। প্রতিষ্ঠানটির নির্ধারিত মানদণ্ড অনুযায়ী, বায়ুমান সূচক শূন্য থেকে ৫০-এর মধ্যে থাকলে তা ভালো হিসেবে বিবেচিত হয়।

এ ছাড়া ৫১ থেকে ১০০-এর মধ্যে থাকলে বায়ুর মান মাঝারি বা সহনীয় ধরা হয়। ১০১ থেকে ১৫০ স্কোরকে ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। ১৫১ থেকে ২০০ পর্যন্ত ‘অস্বাস্থ্যকর’, ২০১ থেকে ৩০০ পর্যন্ত ‘খুবই অস্বাস্থ্যকর’ এবং ৩০১-এর বেশি হলে বায়ুর মান ‘দুর্যোগপূর্ণ’ হিসেবে ধরা হয়।

This post was viewed: 5

আরো পড়ুন