Skip to main content

Ridge Bangla

বাবা হলেন ‘কাবিলা’

ছোট পর্দার জনপ্রিয় অভিনেতা জিয়াউল হক পলাশ, যিনি ‘ব্যাচেলর পয়েন্ট’ নাটকের ‘কাবিলা’ চরিত্রে পরিচিত। ক্যারিয়ারের সোনালি সময়ে থাকা এই অভিনেতার ঘর আলো করে এসেছে এক কন্যাসন্তান।

বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে এক ফেসবুক পোস্টে বিষয়টি নিজেই জানিয়েছেন এ অভিনেতা। লাভ ইমোজিযুক্ত পোস্টে তিনি লিখেন, আলহামদুলিল্লাহ। কন্যাসন্তানের বাবা হয়েছি। দোয়া করবেন।

এদিকে এ খবর প্রকাশের পরপরই তার কমেন্ট সেকশনে বইছে শুভেচ্ছার জোয়ার। অনেকেই আবার নাটকের চরিত্রের সঙ্গে মিলিয়ে করছেন হাস্যরস, তুলছেন নানা রকম মজাদার প্রশ্ন।

This post was viewed: 53

আরো পড়ুন