Ridge Bangla

বানের স্রোতে ভেসে ১৯ মাসের শিশুর মৃত্যু

কক্সবাজারের পেকুয়ায় বন্যার পানির প্রবল স্রোতে ভেসে ১৯ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (১১ জুলাই) রাতে উপজেলার সদর ইউনিয়নের বলিরপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মুশফিকুর রহিম সৌদি আরবপ্রবাসী স্থানীয় বাসিন্দা মোহাম্মদ নাসির উদ্দিনের ছেলে।

রাতে দোকান থেকে বাড়ি ফেরার পথে পানিতে মুশফিকের নিথর দেহ ভাসতে দেখেন তার চাচা লেদু মিয়া। পরে শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

লেদু মিয়া বলেন, ঘরে এবং উঠানে কোমরসমান পানি জমেছিল। আমার ভাইয়ের বউ ভাতিজাকে ঘরে রেখে বাইরে কাজ করছিল, একসময় মুশফিক পানিতে পড়ে স্রোতের সঙ্গে ভেসে যায়। পরে আমি ঘরে ফেরার সময় তার নিথর দেহ ভাসতে দেখি।

পেকুয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, উপজেলায় বন্যা পরিস্থিতির কিছুটা উন্নতি হলেও অনেক এলাকায় এখনো পানি আছে। গতরাতে পানিতে ডুবে এক শিশু মারা গেছে, প্রশাসনের পক্ষ থেকে নিহতের পরিবারকে সহায়তা দেওয়া হবে।

এদিকে একই রাতে পাহাড় ধসে কক্সবাজার শহরে রোজিনা আক্তার নামে এক গৃহবধূর মৃত্যু হয়েছে। সব মিলিয়ে গত ৭ দিনে কক্সবাজার জেলায় বন্যা ও পাহাড় ধসে ১৫ রোহিঙ্গাসহ ২৮ জন মারা গেছেন।

This post was viewed: 4

আরো পড়ুন