Skip to main content

Ridge Bangla

বাড়িভাড়া ভাতা বৃদ্ধির প্রজ্ঞাপন জারি, এমপিওভুক্ত শিক্ষকদের আন্দোলন প্রত্যাহার

বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকরা দীর্ঘ আন্দোলনের পর অবশেষে তাঁদের আন্দোলন প্রত্যাহার করেছেন। মঙ্গলবার (২১ অক্টোবর) অর্থ মন্ত্রণালয় বাড়িভাড়া ভাতা বৃদ্ধির বিষয়ে সম্মতি জানিয়ে প্রজ্ঞাপন জারি করার পর আগামীকাল থেকে শিক্ষকরা আবার ক্লাসে যোগদান করার সিদ্ধান্ত নেন।

এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণপ্রত্যাশী জোটের সদস্যসচিব অধ্যক্ষ দেলাওয়ার হোসেন আজিজি এ তথ্য নিশ্চিত করে বলেন, “অর্থ মন্ত্রণালয়ের প্রজ্ঞাপন অনুযায়ী আমাদের বাড়িভাড়া ভাতার দাবি মেনে নেওয়া হয়েছে। তাই আমরা আন্দোলন প্রত্যাহার করেছি। আগামীকাল থেকে ক্লাসে ফিরব।”

এর আগে, বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের জন্য বাড়িভাড়া ভাতা বৃদ্ধির প্রস্তাব নিয়ে সরকার ও শিক্ষক প্রতিনিধি একাধিক বৈঠক চালিয়েছিলেন। এর পর অর্থ মন্ত্রণালয় ১ নভেম্বর থেকে মূল বেতনের ৭.৫ শতাংশ বাড়িভাড়া ভাতা প্রদানের অনুমোদন দেয় এবং আগামী বাজেটে তা ১৫ শতাংশে উন্নীত করার সিদ্ধান্ত নেয়।

রোববার (১৯ অক্টোবর) শিক্ষকদের দাবি মেনে প্রথম ধাপ হিসেবে বাড়িভাড়া ভাতা ৫ শতাংশ বৃদ্ধি করে প্রজ্ঞাপন জারি করা হয়। যদিও সেই প্রজ্ঞাপন প্রকাশিত হওয়ায় শিক্ষকদের আন্দোলন কিছুটা কমলেও তা পুরোপুরি থামেনি। মন্ত্রণালয়ের চূড়ান্ত নির্দেশনা এবং পূর্ণ অনুমোদনের পর অবশেষে শিক্ষকরা আন্দোলন থেকে সরে এসে সাধারণ শিক্ষাদানের কাজে ফিরে আসেন।

This post was viewed: 68

আরো পড়ুন