Skip to main content

Ridge Bangla

‘বাগোনিয়া’র অদ্ভুত প্রচারণা: শুধু ন্যাড়া দর্শকই দেখলেন প্রিমিয়ার!

নিউইয়র্কে প্রিমিয়ার ঘিরে সাড়া ফেলেছে ইয়োরগস ল্যানথিমস পরিচালিত নতুন সিনেমা ‘বাগোনিয়া’, তবে আলোচনার কেন্দ্রবিন্দু ছবির কাহিনি নয়, বরং এর অনন্য প্রচারণা। লস অ্যাঞ্জেলেসের এক প্রেক্ষাগৃহে আয়োজিত প্রমোশনাল স্ক্রিনিং-এ প্রবেশের অনুমতি ছিল কেবল তাদেরই, যাদের মাথায় কোনো চুল নেই। অর্থাৎ, দর্শক হতে হলে আগে মাথা কামাতে হতো। সামাজিক যোগাযোগমাধ্যমে খবরটি ছড়িয়ে পড়তেই তুমুল আলোচনা তৈরি হয়।

প্রিমিয়ারে উপস্থিত ছিলেন অভিনেত্রী এমা স্টোন, সহঅভিনেতা জেসি প্লেমন্স এবং পরিচালক ল্যানথিমস। এমা স্টোন জানান, “এটা নিছক মজার একটি প্রচারণা। সবাই মজা পেয়েছে, আমিও।” ল্যানথিমস বলেন, “ভাইরাল হওয়া আমরা ভাবিনি, আমরা শুধু হাস্যরস চেয়েছিলাম।”

‘বাগোনিয়া’-র গল্পে ষড়যন্ত্র তত্ত্ব, মানব মনস্তত্ত্ব ও ভিনগ্রহী আতঙ্ক মিশে আছে। সিনেমায় টেডি (জেসি প্লেমন্স) তার চাচাতো ভাইয়ের বিশ্বাসে প্রভাবিত হয়ে মনে করে, সিইও মিশেল ফুলার (এমা স্টোন) আসলে একজন ভিনগ্রহী, যারা পৃথিবী ধ্বংসের পরিকল্পনা করছেন। সন্দেহজনিত কারণে তারা মিশেলকে অপহরণ করে এবং মাথা কামায় প্রমাণের আশায়।

চরিত্রের বাস্তবতার জন্য এমা সত্যিই মাথা কামিয়েছিলেন, যা হলিউডে বিরল সাহসী উদ্যোগ হিসেবে প্রশংসিত হয়েছে। এমা বলেন, “মিশেল ফুলার এমন এক নারী, যিনি সবকিছু নিয়ন্ত্রণ করতে চান। দর্শকরা তাকে শুধু ভিনগ্রহী নয়, আধুনিক সমাজের এক প্রতীক হিসেবে দেখুক।”

সিনেমা ৩১ অক্টোবর থেকে বিশ্বব্যাপী মুক্তি পাচ্ছে, তবে যুক্তরাষ্ট্রে সীমিতসংখ্যক প্রেক্ষাগৃহে ইতিমধ্যেই প্রদর্শন শুরু হয়েছে।

This post was viewed: 100

আরো পড়ুন