Ridge Bangla

বাংলাদেশ-রাশিয়া সহযোগিতা জোরদারে অঙ্গীকার পুনর্ব্যক্ত

জ্বালানি, বাণিজ্য, বিনিয়োগ, শিক্ষা ও প্রতিরক্ষা খাতে দ্বিপক্ষীয় সহযোগিতা আরও সম্প্রসারণে প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ ও রাশিয়া। এ বিষয়ে সোমবার (৮ জুন) মস্কোতে বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লাভরভের বৈঠকে বিস্তারিত আলোচনা হয়।

পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, বৈঠকে দুই নেতা সমসাময়িক আঞ্চলিক ও বৈশ্বিক বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করেন।

ড. খলিলুর রহমানের এই রাশিয়া সফরটি ছিল জাতিসংঘ সাধারণ পরিষদের (ইউএনজিএ) ৮১তম অধিবেশনের সভাপতি নির্বাচিত হওয়ার পর প্রথম দ্বিপক্ষীয় বিদেশ সফর।

তিন দিনের সরকারি সফরে রাশিয়ায় যাওয়া ড. খলিলুর রহমানকে অভিনন্দন জানিয়ে সের্গেই লাভরভ জাতিসংঘকে আরও কার্যকর ও বৈশ্বিক বিষয়ে এর কেন্দ্রীয় ভূমিকা শক্তিশালী করতে তার উদ্যোগের প্রতি রাশিয়ার পূর্ণ সমর্থনের আশ্বাস দেন।

বৈঠকে ড. খলিলুর রহমান ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সময় বাংলাদেশের প্রতি মস্কোর সহযোগিতার কথা স্মরণ করেন। তিনি স্বাধীনতার পর চট্টগ্রাম বন্দর মাইনমুক্ত করতে তৎকালীন সোভিয়েত নৌবাহিনীর অবদানের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

This post was viewed: 5

আরো পড়ুন